অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে দুবাই, আবুধাবি ও শারজা—আরব আমিরাতের তিনটি ভেন্যুতেই ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুই ভাগে ভাগ হয়ে আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। প্রথম গ্রুপ আগামী ৪ ও ৫ অক্টোবর দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
অন্যদিকে, এশিয়ান গেমসে অংশ নেওয়া দলের সদস্যরা জাপান থেকে সরাসরি আরব আমিরাতে যাবেন।
সফরের মূল লড়াই শুরু হবে ৯ অক্টোবর। আবুধাবিতে ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।
এরপর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে। ১৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজটি।
একই ভেন্যুতে ১৯ অক্টোবর মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এরপর ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর