• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০২ বিকাল

এবার দাম বাড়ল ফার্নেস অয়েলের, আজ থেকেই কার্যকর

ছবি: সংগৃহীত

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণের বিষয়টি জানিয়েছে বিইআরসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন করে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানোর ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে গুনতে হবে ১০৮ টাকা ৭৮ পয়সা।

ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা এবং বিভিন্ন ধরনের ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে এ জ্বালানির দাম বাড়ায় সংশ্লিষ্ট খাতের উৎপাদন ব্যয়েও প্রভাব পড়তে পারে।

বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফার্নেস অয়েলের মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য কার্যকর হওয়ার পর বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত ফার্নেস অয়েলের ব্যয় বাড়বে। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচে কী ধরনের প্রভাব পড়ে, সেটিও এখন নজরে থাকবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]