ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের মাদকবিরোধী পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১১৫০পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রাণীশংকৈল থানা পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন—রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের হুমায়ন কবীরের ছেলে আজিজুল ইসলাম পটল (৪২) কাশিপুর কাশিডাঙ্গা এলকার ধনিবুল্লার ছেলে আনোয়ার হোসেন (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ১ নং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে অভিযান চালানো হয়। সেখানেআজিজুল ইসলাম পটল এর দেহ তল্লাশি করে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মতে পরবর্তীতে ০৬ নং কাশিপুর ইউনিয়নের পাটগাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আনোয়ার হোসেন কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পৃথক দুটি স্থান থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর