রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো : রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সাবেক ভিপি মো: হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন সরদার, সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ।
বক্তারা প্রবীণদের প্রতি বিশেষ যত্নশীল ও পরিকল্পিতভাবে তাদের সেবা করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর