• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:০৪ দুপুর

‘ইরানের সীমান্ত থেকে দূরে পালিয়েছে মার্কিন বাহিনী’

ছবি: সংগৃহীত

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি।

রোববার রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাদাভি বলেন, ইরানের শক্তি ও আইআরজিসির স্থলবাহিনীর সক্ষমতার কারণেই যুক্তরাষ্ট্রকে পিছু হটতে হয়েছে। তার দাবি, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি, ওমান সাগর এমনকি উত্তর ভারত মহাসাগরেও বর্তমানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই।

ফাদাভি বলেন, কয়েক মাস ধরে হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তার দাবি, হরমুজের দক্ষিণ অংশ দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ক্যাপ্টেনরা ওই রুট ব্যবহারে আপত্তি জানালেও বিমা, আর্থিক দায় ও অন্যান্য কারণে তারা বাধ্য হয়ে সেখানে চলাচল করছেন।

আইআরজিসি নৌবাহিনী ওই রুট ব্যবহারকারী জাহাজগুলোকে সতর্ক করেছে বলেও দাবি করেন তিনি। ফাদাভির ভাষ্য, ওই পথে চলাচল করলে যেকোনো সময় জাহাজ হামলার শিকার হতে পারে।

মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে ফাদাভি বলেন, শুধু বিমানশক্তি দিয়ে কোনো অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এজন্য স্থলভিত্তিক বা নৌবাহিনীর উপস্থিতি প্রয়োজন। তার দাবি, মার্কিন যুদ্ধজাহাজগুলো আইআরজিসির জন্য ‘শতভাগ ঝুঁকিপূর্ণ’।

ইরান আঞ্চলিক কোনো দেশকে লক্ষ্য করে হামলা চালায়নি দাবি করে ফাদাভি বলেন, যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, ইরান সেসব ঘাঁটিকে লক্ষ্য করেছে। তিনি আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সম্ভাব্য মার্কিন স্থল অভিযান নিয়েও সতর্ক করেন এই আইআরজিসি কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে বিশ্বের যেকোনো স্থানে থাকা মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ফাদাভি আরও দাবি করেন, আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং এবারও তাদের লক্ষ্য অর্জিত হয়নি। চলমান সংঘাত বিশ্ব ও মার্কিন অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও ওমানের ভূমিকার কথাও তুলে ধরেন ফাদাভি। তার দাবি, প্রণালিটির দুই উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে এর চলাচলের নিয়ম নির্ধারণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। দূরবর্তী কোনো দেশ এসে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: প্রেস টিভি

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]