• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ সেকেন্ড পূর্বে
ফিরোজ খান
খুবি প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৮:০২ রাত

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সমিতির সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খুবিসাসের সভাপতি মো. ইব্রাহিম খলিল বলেন, “সত্য ও তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

খুবিসাসের সাধারণ সম্পাদক নাহিদ হাসান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিভিন্ন সময়ে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হওয়া এসব হামলার তীব্র নিন্দা জানাই। অপরাধীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে ও নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।”

মানববন্ধন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]