ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। দেশটির বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এ সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন।
ইতালিতে এই কর্মী নিয়োগের প্রক্রিয়া দেশটির নির্ধারিত ‘ফ্লো ডিক্রি’ বা ‘দেক্রেতো ফ্লুসি’র আওতায় পরিচালিত হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিয়ম ও নির্দেশনা অনুসরণ করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হলে অনুমোদিত অনলাইন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে পাসপোর্টের কপি, চাকরির চুক্তিপত্র বা নিয়োগকর্তার দেওয়া চাকরির প্রস্তাবসহ প্রয়োজনীয় বৈধ নথি থাকতে পারে।
বাংলাদেশ থেকে যারা বৈধভাবে ইতালিতে কাজের জন্য যেতে চান, তাদের আবেদন করার আগে সংশ্লিষ্ট শর্ত, যোগ্যতা ও সময়সীমা ভালোভাবে যাচাই করতে হবে। আবেদন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত অফিসিয়াল পোর্টাল বা অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী।
তবে ভিসা বা কর্মসংস্থানের নামে প্রতারণা এড়াতে দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে আবেদন না করে সরাসরি সরকারি নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর