আবুধাবি টেস্টে দারুণ শুরুর পর হঠাৎই ছন্দপতন বাংলাদেশের। দ্বিতীয় সেশনে মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৮৩ রান।
নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ব্যাটাররা।
আবুধাবি টেস্টে দ্বিতীয় সেশনে একে একে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদমান ৬৭, মমিনুল ৩৯ ও শান্ত ২৯ রান করেন। মুশফিক কোনো রান না করেই আউট হন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন লিটন দাস। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রানের খাতা খুলতে না পারা মেহেদী হাসান মিরাজ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম যোগ করেন ১২৪ রান। দুজনই অর্ধশতক তুলে নিলেও সেঞ্চুরির দেখা পাননি।
সাদমান ৬৭ রানে ফিরলেও সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তানজিদ। তবে মাত্র ১৭ রানের জন্য তিন অঙ্ক ছোঁয়া হয়নি এই বাঁহাতি ওপেনারের। ৮৩ রানের ইনিংসটি সাজাতে তিনি হাঁকান ৮টি চার ও ৪টি ছক্কা।
দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় সেশনের ধস কাটিয়ে বাংলাদেশ কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর