• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৪:৫২ দুপুর

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ছবি: সংগৃহীত

মেসির বিদায়ের রাতটা আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের। মনুমেন্তালে হাজারো দর্শকের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নেমে সেই রাতকে আরও স্মরণীয় করে রেখেছেন লিওনেল মেসি। কিন্তু একই ম্যাচের পর বেনিন শিবিরে জমেছে ক্ষোভ। ম্যাচ ঘিরে স্বাগতিকদের আচরণ ও ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ সামনে এসেছে। গোল ডটকমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে একটি গোল করেছেন মেসি, পাশাপাশি সতীর্থদের আরও দুটি গোলেও অবদান রেখেছেন তিনি। আর্জেন্টিনার জন্য ম্যাচটি ছিল মূলত মেসিকে ঘিরে আবেগ আর উদ্‌যাপনের উপলক্ষ।

তবে ম্যাচ শেষে বেনিনের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনার দাবি, ম্যাচের জন্য বেনিন কোনো বোনাস পায়নি। এমনকি ম্যাচ থেকে পাওয়া আয়ের কোনো অংশও তাদের দেওয়া হয়নি। এর বাইরে খেলোয়াড়দের মধ্যে জার্সি বিনিময় কিংবা মেসির সঙ্গে ছবি তোলার সুযোগও নাকি ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোলিনা লিখেছেন, ‘বেনিনের প্রতি আর্জেন্টাইন ফেডারেশন এবং খেলোয়াড়দের সম্মান: কোনো বোনাস নেই, আয় থেকে এক সেন্টও ফেরত দেওয়া হয়নি, কোনো জার্সি বিনিময় হয়নি, একটি ছবিও তোলা হয়নি এবং আর্জেন্টিনার করিডরে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছিল!’

অভিযোগের এখানেই শেষ নয়। মোলিনা আরও লেখেন, ‘যাদের শুধুই পুতুলের মতো ব্যবহার করা হয়েছে, তাদের পিঠে ব্যবসা করে সবকিছু নিজেদের পকেটে নেওয়া হয়েছে।’

ম্যাচের আগেও বেনিন দলের পক্ষ থেকে অসন্তোষের কথা সামনে এসেছিল। বুয়েনস এইরেসে যাতায়াত এবং হোটেল ব্যবস্থাপনা নিয়ে তখন অভিযোগ করেছিল তারা। সব মিলিয়ে মেসির বিদায়ী ম্যাচে অংশ নেওয়ার অভিজ্ঞতা বেনিনের জন্য স্বস্তির হয়নি বলেই উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

অবশ্য ম্যাচের আগে দুই দলের মধ্যে সৌহার্দ্যের ছবিও দেখা গেছে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ উপলক্ষে বেনিনের অধিনায়ক তাকে উপহার ও একটি চিঠি দেন। ম্যাচ শেষেও আর্জেন্টিনার খেলোয়াড়েরা মেসিকে আবেগঘনভাবে বিদায় জানান।

আর্জেন্টিনার কাছে রাতটি তাই মেসিকে বিদায় জানানোর স্মরণীয় উপলক্ষ হলেও, বেনিনের কাছে একই রাত রেখে গেছে ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]