জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।
বিশেষ করে মেট্রোরেল অবকাঠামোর উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সংক্রান্ত সহযোগিতা সফরের আলোচনায় গুরুত্ব পেতে পারে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর