চট্টগ্রাম নগরীতে ফলের বাজারে বারবার তাগাদা দিয়েও শৃংখলা ফেরানো যাচ্ছে না৷ মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে কঠোর নির্দেশনা থাকার পরও বেশীর ভাগই এসব মানছে না৷ একই সাথে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকেটজাত। এসকল অভিযোগ ও অনিয়মের দায়ে একটি হোটেল সহ পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নগরের ফলমন্ডি স্টেশন রোড এলাকা ও দেওয়ানহাট এলাকায় অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কেনাবেচার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ ও মেসার্স এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা করে এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর সংরক্ষণ, খেজুরের গায়ে তেল মিশিয়ে প্যাকেটজাত এবং বাজারজাত করার দায়ে তুহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আভিযানিক দল নগরীর দেওয়ানহাট এলাকায় তায়েফ রেস্তোরাঁকে খাদ্যদ্রব্য রান্নায় কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বাজার তদারকিতে নেমে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর