চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার তাহসান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মহিউদ্দিন’কে ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১০, ঢাকা এর যৌথ আভিযানিক দল।
এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ৯টায় এসআারবি-৭, চট্টগ্রাম এবং এসআরবি-১০, ঢাকা এর যৌথ আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ি থানা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন হতে হত্যা মামলার এজাহারনামীয় ৩ নং আসামি মহিউদ্দিন (৩০), পিতা-আব্দুল মোনাফকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি যাত্রাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর