• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ বিকাল

চট্টগ্রামের হাটহাজারীতে এসআরবি'র অভিযান : অস্ত্র উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি (লোকাল গান) ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭, চট্টগ্রাম। (এসআরবি-৭)।

বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৭, চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ফেলে যাওয়া এসব অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহাসড়কের পাশে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন। পরে এসআরবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ওই ব্যক্তি সাদা রঙের একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ফেলে যাওয়া ব্যাগটি পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ জব্দ করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]