নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর ছাত্রদলের সদস্য সচিব সাকিল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আহত শাকিল ইসলাম একই উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে ও গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব।
পুলিশ জানায়, রাত দশটার দিকে শাকিল ইসলাম মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিল চলন শামসুজ্জোহা কলেজের পাশে পিছন থেকে আরেকটি মোটরসাইকেল দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, কে বা কাহারা, কী কারণে তাকে কুপিয়েছে এটা জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে।
আহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর