• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬, ০৩:২৭ দুপুর

আইএমএফের নতুন ঋণ পেতে পূরণ করতে হবে শর্ত: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ সহায়তা পেতে বাংলাদেশকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে সংস্থাটির সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তবে ঋণ সহায়তার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে, যা বাংলাদেশকে পূরণ করতে হবে। এসব শর্তের ধরন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হবে। কিছু বিষয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের ব্যাংকিং খাতের পরিস্থিতি, কর-জিডিপি অনুপাত, ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। এসব পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশও একমত। ইতোমধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আইএমএফের কোনো প্রশ্ন রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যাংকিং খাত ও কর-জিডিপি অনুপাতসহ কয়েকটি বিষয়ে আইএমএফের পর্যবেক্ষণ রয়েছে। সরকারেরও নিজস্ব কিছু পর্যবেক্ষণ আছে। উভয় পক্ষ এসব বিষয়ে একমত এবং এরই মধ্যে বেশ কিছু শর্ত পূরণ করা হয়েছে।

দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্ট বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ উত্তরাধিকারসূত্রে যে অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছে এবং বর্তমানে বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়েও দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ইতিবাচকভাবে দেখছে সংস্থাটি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংকসহ অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় সরকার।

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সরকারের একটি বিশ্বাসযোগ্য কৌশল রয়েছে। সেই কৌশলের ভিত্তিতেই আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য অর্জনে আইএমএফ, বিশ্বব্যাংকসহ বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান অর্থমন্ত্রী।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]