পার্বত্য জেলা বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলা শহরের শিশু পার্কসংলগ্ন তারই মালিকানাধীন শাইনী রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।
পুলিশ জানায়, ভুক্তভোগী মারমা তরুণী শহরের জমজম গলি এলাকার বাসিন্দা। তরুণীর অভিযোগ শৈক্যচিং মার্মা দীর্ঘদিন ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রিসোর্টে নিয়ে যেতেন। শুক্রবারও তাকে সাইনি রিসোর্টে নিয়ে শৈক্যচিং মর্মা ধর্ষণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার একপর্যায়ে রিসোর্টের ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে পাশের শিশু পার্কে থাকা দর্শনার্থী ও পথচারীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের অভিযোগ, পাহাড় কেটে পরিবেশের ধ্বংস করে এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। সেখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে । তবে রিসোর্ট কর্তৃপক্ষের দাবী এর আগেও তাদের রিসোর্ট উৎখাতে ষড়যন্ত্র হয়েছিল৷
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় শৈক্যচিং মার্মার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর