অবশেষে সেনাবাহিনীর সহায়তায় বিশেষ নিরাপত্তায় সাজেকে আটকেপড়া বিপুল সংখ্যক পর্যটকদের বহনকারী গাড়িবহর খাগড়াছড়ি শহরে এসে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পর্যটকবাহী গাড়ির বহরটি খাগড়াছড়ি শহরে প্রবেশ করে শুরু করে। রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে আটকে পড়া পর্যটকবাহী গাড়ির বহর সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দিলেও পথের বিভিন্ন স্থানে তাদেরকে অবরোধের মুখে পড়তে হয়। এসময় সেনাবাহিনী সাথে অবরোধকারী ও সন্ত্রাসীদের গুলি বিনিময়নের ঘটনাও ঘটে৷ তবে সর্বশেষ সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে খাগড়াছড়ি শহরে এসে পৌঁছান পর্যটকবাহী গাড়ির বহর।
খাগড়াছড়ি পৌছে একাধিক পর্যটক জানান, সাজেকে চলমান আন্দোলন ও সড়ক অবরোধের কারণে তারা সবাই অজানা আতঙ্কের মধ্যে ছিলেন। ফেরার পথে কয়েকটি স্থানে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের হয়ে অনেক পাহাড়ী নারীরাও সড়কে অবস্থান নিয়ে বহরের গতি রোধ করেছিলেন৷ তবে সেনাবাহিনীর অনঢ় অবস্থানের কারণে পর্যটকদের গাড়ি বহর নিরাপদে খাগড়াছড়ি এসে পৌছাতে পেরেছেন৷
এদিলে সাজেকের হোটেল মোটেল সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাজেকে অন্তত ৩ হাজারের বেশি পর্যটক অবস্থান করছিলেন। এই অবস্থায় পার্বত্য দুটি সংগঠন আবারও অবরোধের ডাক দিলে বিপুল সংখ্যক পর্যটক সেখানে আটকা পড়েন৷ আজ বৃহস্পতিবার সকালে আটকেপড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী সহযোগিতা শুধু করেন।
এর আগে বুধবার সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন। বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। তাই গতকালকের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ করা হয়৷ তবে পুজার বন্ধে বিপুল সংখ্যক পর্যটক আগে থেকেই সেখানে অবস্থান করায় একত্রে সবার পক্ষে সাজেক ছাড়া সম্ভব হয়নি৷
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর