• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:০৫ বিকাল

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সদস্যকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, শনিবার সকাল ৬টার দিকে ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইস গাড়ি নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]