"ঐক্য বিশ্বাসের বন্ধনে, সাফল্যের শিখরে”-এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল ও খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এরফান গ্রুপ (রাইস ইউনিট)-এর বার্ষিক পরিবেশক সম্মেলন ২৪ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হয়। এতে সমগ্র বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানের হোলসেল ও রিটেইল বিভাগ হতে প্রায় ৭০০ পরিবেশক ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হন।
উক্ত অনুষ্ঠানে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব আলম, অর্থ উপদেষ্টা মো. মনির উদ্দিন, মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (হোলসেল) মো. জিয়াউর রহমান, উপ-মহাব্যবস্থাপক (রিটেইল) মো. মাহমুদুর রহমান বুলবুলসহ এরফান গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এবং অভিনেত্রী ও এরফান চিনিগুঁড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিক্রয়ের ভিত্তিতে সারা বাংলাদেশের ৭০০ জন পরিবেশকের মধ্য থেকে স্টার অব দ্য ইয়ার, টাইটানিয়াম, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে সর্বমোট ১৪৫ জন পরিবেশককে পর্যায়ক্রমে স্বর্ণের নেকলেস, মোটরসাইকেলসহ দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ এবং নানা প্রকার পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা সংগীত পরিবেশন করেন। সেই সঙ্গে এক ঝাঁক তরুণ নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন।
বার্ষিক পরিবেশক সম্মেলন ২০২৬-এ এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব আলমের সঙ্গে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর