• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৫:২৬ বিকাল

সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের ১১৮তম প্রশিক্ষণ শুরু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন এনআইএলজির মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লিজা রিছিল, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুলাইমান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান এবং সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনআইএলজির মহাপরিচালক মো. আমিনুল ইসলাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণ কোর্সে উপজেলার আটটি ইউনিয়ন থেকে পাঁচজন করে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]