• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৫৮ বিকাল

নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ নেই: লাপিদ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় না পেলেও নিজেদের জয়ের দাবিতে অনড় বিরোধী জোট। জোটের অন্যতম নেতা ইয়াইর লাপিদ বলেছেন, নির্বাচনে তারা জয়ী হয়েছেন। তবে সরকার গঠনের পথ কঠিন হওয়ায় সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে নেতানিয়াহুবিরোধী জোটের দলগুলো সম্মিলিতভাবে ১২০ আসনের পার্লামেন্টে ৬৭টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

কারণ, বিরোধী জোটের চারটি ইহুদি নেতৃত্বাধীন দলের মধ্যে তিনটি দল—ইয়াশার, বি'ইয়াচাদ ও ইসরায়েল বেইতেনু—আরব-প্রধান জয়েন্ট লিস্ট ও রা'আমের সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অবস্থান জানিয়েছে। ফলে ৬১ আসনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ স্বীকার করেন, নেতানিয়াহুবিরোধীরা নির্বাচনে স্পষ্ট ও তাৎক্ষণিক বিজয় প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে তেমন ফল আসেনি। তবু বিভিন্ন বিবেচনায় বিরোধী জোট নির্বাচনে জয়ী হয়েছে বলে দাবি করেন তিনি।

লাপিদ বলেন, নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন, যা বড় ধরনের বিপর্যয়। এর মধ্যে ১৩টি আসন এমন দুটি দলের, যারা নিজেদের ইহুদিবাদবিরোধী হিসেবে বিবেচনা করে। দল দুটি হলো অতি-অর্থোডক্স ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস। তারা যথাক্রমে সাত ও ছয়টি আসন পেয়েছে।

লাপিদের হিসাব অনুযায়ী, এসব আসন বাদ দিলে নেতানিয়াহুর হাতে থাকে ৪০টি আসন। তাঁর দাবি, এত কম আসন নিয়ে নেতানিয়াহুর পক্ষে সরকার গঠন সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমরা জিতেছি। এটি নকআউট জয় ছিল না; পয়েন্টের ব্যবধানে জয়। কিন্তু পয়েন্টও গণনায় আসে। জয় তো জয়ই।’

লাপিদ জানান, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। তবে কাজটি কঠিন হবে এবং শেষ পর্যন্ত সফলতা আসবে কি না, তা নিশ্চিত নয়।

এ কারণে তিনি ইসরায়েলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

লাপিদের ভাষ্য, সরকার গঠনের প্রক্রিয়া নির্বাচনী প্রচারণার সম্পূর্ণ বিপরীত। এটি ক্যামেরার সামনে নয়, বরং ছোট ছোট বৈঠকে, ধীরে ধীরে এবং আড়ালে সম্পন্ন হয়।

তিনি বলেন, অনিশ্চয়তা মানুষ পছন্দ করে না, তা তিনি জানেন। তবে শুধু সংবাদ শিরোনাম কিংবা তথ্য ফাঁসের কারণে যেন এক মাস পর সরকার গঠনের প্রচেষ্টা ব্যর্থ না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

লাপিদ আরও বলেন, বর্তমানে নীরবতা থাকলেও পর্দার আড়ালে কাজ চলছে। সরকার গঠনের বিষয়ে কোনো অগ্রগতি হচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তাঁর জবাব, ‘হ্যাঁ, হচ্ছে।’

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল (ToI)।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com