• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০১ দুপুর

হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে আগুন চার তেলবাহী ট্যাংকারে

ফাইল ফটো

হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এর এক দিন আগে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচলের কয়েকটি রুট মাইনমুক্ত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশের একটি অননুমোদিত রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে। আইআরজিসি ট্যাংকারগুলোকে ‘নিয়ম লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, বৃহস্পতিবার দিনের পরবর্তী সময়ে হরমুজ প্রণালীর পূর্ব অংশে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার খবর জানায় ইরানের সেনাবাহিনী।

তাদের দাবি, সীমাবদ্ধ ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত একটি এলাকায় চলাচলের সময় জাহাজটি নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এই জলপথে নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com