• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:০০ রাত

চৌদ্দগ্রামে এসআরবি-৭'র অভিযান : ১১১ কেজি গাঁজা ও ৫৪ বোতল বিদেশী মদসহ আটক ৪

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এসআরবি-৭, চট্টগ্রাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ চট্টগ্রাম এবং এসআরবি-১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল টহল পিকআপ যোগে একটি কার্গো ট্রাকের পিছু ধাওয়া করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজারস্থ হোটেল বাইপাস এর সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে ঢাকামুখী পাকা রাস্তার উপর থামানোর সংকেত দেয়।

রবিবার (১ অক্টোবর) রাত আনুমানিক ১টার সময় উক্ত কার্গো ট্রাকের ড্রাইভারসহ পাশের সিটে বসা অন্য আরেকজন ব্যক্তি দ্রুত নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গাড়ীর চালক অভিযুক্ত মোঃ আজম আলী(৪০), পিতা-মোঃ আবু তালেপ, সাং-হাজারবিঘী ও মোঃ ডাবলু (৪০), পিতা-মোঃ খলিল, সাং-আজগবী, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ দ্বয়কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উক্ত কার্গো ট্রাকটির পিছনের অংশ থেকে সর্বমোট ১১১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটি জব্দ করা হয়। উল্লেখিত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ ১০ হাজার টাকা।

এদিকে এসআরবি-৭, চট্টগ্রাম আরেকটি অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২ অক্টোবর রাত আনুমানিক ৪ টায় এসআরবি-৭ চট্টগ্রাম এবং এসআরবি-১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বিজয়করা বাজারের তিন রাস্তার মোড়ে এলাকায় এসআরবি সদস্যরা থানানোর সংকেত দিলে উক্ত সিএনজি অটোরিক্সার চালকসহ পিছনের সিটে বসা অন্য আরেকজন ব্যক্তি দ্রুত নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এসআরবি’র সদস্যরা সিএনজি অটোরিক্সার চালক অভিযুক্ত ১। সাগর হোসেন(২৮), পিতা-নুরুল ইসলাম, সাং-শুভপুর, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ২। জয়নাল আবেদীন(২৭), পিতা-মৃত জিল্লুর রহমান, সাং-এনায়েতপুর, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী’দ্বয়কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উক্ত সিএনজি অটোরিক্সার যাত্রী সিটের পিছনে বিশেষ কৌশলে রক্ষিত ৬টি কার্টুন থেকে সর্বমোট ৫৪টি বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]