জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাসক সভাপতি আলহাজ মো. আসাদুল্লাহ।
সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন বাসকের জেলা কমিটির সহ-সম্পাদক ও বাস মালিক সমিতির সদস্য মো. আশরাফ হোসেন, উপজেলা বাসকের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ল্যান্স করপোরাল (অব.) মো. আবুল হোসেন চাঁদ, বাসকের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক মো. মতিউর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদিকা সুলতানা ইয়াসমিন সেতু।
আলোচনা শেষে সংগঠনের সভাপতি আলহাজ মো. আসাদুল্লাহ নতুন সদস্যদের মাঝে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করেন। পরিচয়পত্র প্রাপ্তরা হলেন—ভাইস চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খসরু, মোহাম্মদ ফরিদুল হক, মোহাম্মদ আবুল হোসেন চাঁদ ও মো. রাশেদুজ্জামান; জয়েন্ট সেক্রেটারি ওমর কাজী, কলিম মোহাম্মদ রাশেদ ও মো. আশরাফুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদিকা সুলতানা ইয়াসমিন সেতু; সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ বাইজিদ খন্দকার এবং সহ-দপ্তর সম্পাদক সাফায়েত।
কুশল/সাএ
সর্বশেষ খবর