• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৭:০০ বিকাল

‘১৮-২০ বছর বয়সী দেখানোর চেষ্টা ভয়ংকর’, বললেন কারিনা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই নিজের স্পষ্ট বক্তব্য ও ব্যতিক্রমী জীবনযাপনের কারণে আলোচনায় থাকেন। ৪৬ বছর বয়সেও অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের মুগ্ধ করে যাচ্ছেন তিনি। তবে বয়সের ছাপ আড়াল করতে প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের ওপর নির্ভর করতে চান না এই অভিনেত্রী।

সম্প্রতি সাংবাদিক বরখা দত্তের সঙ্গে এক সাক্ষাৎকারে বোটক্স ও কসমেটিক সার্জারি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন কারিনা। তিনি জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের পথ বেছে নেওয়ার পক্ষে নন তিনি। বরং সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক থেরাপি এবং পরিবারের সঙ্গে সময় কাটানোতেই আত্মযত্নের প্রকৃত অর্থ খুঁজে পান।

কারিনার মতে, পর্দায় তাঁর সবচেয়ে বড় শক্তি অভিনয় ও প্রতিভা। বাহ্যিক সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারির প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি।

কারিনা আরও বলেন, তরুণীদের মধ্যে সব সময় ১৮ বা ২০ বছর বয়সের মতো দেখানোর প্রবণতা তাঁকে উদ্বিগ্ন করে। তাঁর ভাষায়, জীবনের চল্লিশের দশকই এখন তাঁর সবচেয়ে উপভোগ্য সময়। এই বয়সে এসে নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অনুভব করছেন। অভিনয়েও নিজেকে এখন আরও পরিণত ও আত্মবিশ্বাসী মনে করেন তিনি।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন কারিনা। সম্প্রতি মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা সিনেমা ‘দাইরা’তে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান। তাঁদের প্রথম পর্দা-জুটি হিসেবে সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।

সূত্র - হিন্দুস্তান টাইমস

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]