• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৫:০২ বিকাল

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ ঘোষণা দিল তেহরান।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। আইআরজিসি ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলেও উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান জানায়, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ কোনোভাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এ সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।

গত মার্চের শেষ দিকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর্জেন্টিনা। দেশটির এ সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।

আর্জেন্টিনার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হন।

এদিকে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের প্ররোচনায় আর্জেন্টিনা এ সিদ্ধান্ত নিয়েছে। তেহরান তখন এ পদক্ষেপকে ‘কৌশলগত ভুল ও ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করেছিল।

সূত্র-পার্সটুডে

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]