• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আফসার উদ্দিন ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আরিফ রব্বানী। দলের সদস্য রুকনদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তিনি পুনরায় আমীর নির্বাচিত হন। একই দিনে উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরিফ রাব্বানী। এছাড়া গোপন ভোটে সাত সদস্য বিশিষ্ট উপজেলা শূরা পরিষদ গঠন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দাস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিনকে শপথবাক্য পাঠ করান শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান।

এদিকে, রুকনদের গোপন ভোটে নির্বাচিত সাতজন শূরা সদস্য হলেন- আরিফ রাব্বানী, মাওলানা সাইদুল হক, রুহুল আমীন, দীন মোহাম্মদ মাস্টার, আব্দুল্লাহ আবু সামিত, হেলাল উদ্দিন, আব্দুল মোমেন, আজগর আলী ও আইয়ুব আলী। পরে নবনির্বাচিত শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা আফসার উদ্দিন।

ওই নির্বাচনে প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন পরিচালক ডা. হাসানুজ্জামান ও রাশেদ বিন কামাল। দলীয় সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা আমীর ও শূরা সদস্যদের নির্বাচন এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে নালিতাবাড়ী উপজেলা জামায়াতের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]