সুনামগঞ্জের তাহিরপুরের সুলেমানপুর সড়কে অটোরিকশা উল্টে চাপা পড়ে ফরিদ আহমদ (৪০) নামে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনে ঘটনাটি ঘটেছে। একেই ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) সহ কয়েকজন আহত হয়।
নিহত ফরিদ আহমদ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে এবং আহত সাইফুল ইসলাম একেই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রো জানা গেছে, উপজেলা সদর থেকে সন্ধ্যায় উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনে দিয়ে অটোরিকশার উপরে (ছাদে) করে ঢেউটিন নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে উঁচু স্থান দিয়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার চাপা পড়ে গুরুতর আহত হয় ফরিদ আহমদ ও সাইফুল ইসলামসহ কয়েকজন। পরে সাথে থাকা লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন ফরিদ আহমদকে মৃত ঘোষণা করে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ নূরী জানিয়েছেন, আহত ফরিদ আহমদ মারা গেছেন, আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর