• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ০৮:৪১ সকাল

বিজয় এক্সপ্রেসে অভিযান,টিকিট বিক্রিতে আয় বেড়েছে ৭৩ হাজার টাকা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে অ্যাটেনডেন্টদের সহযোগিতায় বিনা টিকিটে যাত্রী পরিবহন ও রাজস্ব ফাঁকির অভিযোগ নিয়ে বিডি২৪লাইভ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১১ নভেম্বর/২৬) রাতে ময়মনসিংহের গৌরীপুর জংশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এদিন টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১ লাখ ২৬ হাজার টাকা, যা গত মঙ্গলবারের তুলনায় ৭৩ হাজার এবং সোমবারের তুলনায় ৩০ হাজার টাকা বেশি। গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে টিকিট পরীক্ষক (টিটিই), রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন। স্টেশন মাস্টারের দেওয়া তথ্যমতে, সোমবার (৯ নভেম্বর) টিকিট বিক্রি থেকে আয় হয়েছিল ৯৬ হাজার টাকা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিজয় এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিনে অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় হয় ৫৩ হাজার টাকা। অন্যদিকে বুধবার (১১ নভেম্বর/২৬) টিকিট বিক্রির আয় বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার টাকায়। হিসাব অনুযায়ী, মঙ্গলবারের ৫৩ হাজার টাকার তুলনায় বুধবারের আয় ৭৩ হাজার টাকা বেশি।

তবে মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বাভাবিক চলাচলের দিন সোমবারের সঙ্গে তুলনা করলে বুধবারের আয় বেড়েছে ৩০ হাজার টাকা। অর্থাৎ, সোমবারের তুলনায় আয় বৃদ্ধির হার প্রায় ৩১ শতাংশ। স্টেশন সূত্রে জানা গেছে, বিজয় এক্সপ্রেসে গৌরীপুর জংশনের জন্য নির্ধারিত আসন মাত্র ৭৫টি। এর মধ্যে শোভন চেয়ার ৫৫টি ও এসি চেয়ার ২০টি। এর আগে সাংবাদিকদের অনুসন্ধানে উঠে আসে, গৌরীপুর জংশন হয়ে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক যাত্রী চট্টগ্রাম, লাকসাম, ফেনীসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। অভিযোগ রয়েছে, তাঁদের বড় একটি অংশ অ্যাটেনডেন্টদের সঙ্গে চুক্তি করে কম টাকায় বিনা টিকিটে ভ্রমণ করেন। এসব যাত্রীকে ট্রেনের নামাজখানা, খাবার গাড়ি ও বগির দরজার পাশে বসিয়ে নেওয়া হয়।

এমনকি গন্তব্যে পৌঁছানোর পর স্টেশনের গেট পার করে দেওয়ারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান বুধবারের টিকিট বিক্রি থেকে ১ লাখ ২৬ হাজার টাকা আয়ের তথ্য নিশ্চিত করেছেন। তবে নেমপ্লেটবিহীন অ্যাটেনডেন্ট ও অভিযানের বিস্তারিত বিষয়ে মুঠোফোনে মন্তব্য না করে কার্যালয়ে এসে কথা বলার অনুরোধ জানান তিনি। বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান। সচেতন মহলের মতে, নিয়মিত নজরদারি ও টিকিট পরীক্ষা নিশ্চিত করা গেলে রেলওয়ের বিপুল পরিমাণ রাজস্ব রক্ষা করা সম্ভব হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]