• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০০ রাত

সাফের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের, শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। ঘরের মাঠে সমর্থকদের সামনে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীদের। ম্যাচের শেষ দিকে গোল হজম করে ফাইনালে যাওয়ার সুযোগ হারায় স্বাগতিকরা। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই করে। তবে ম্যাচের বেশির ভাগ সময় বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের শুরুতেই পাকিস্তানের দুটি আক্রমণ সামাল দিতে হয় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। শমিত সোমের ভুল পাস থেকে পাওয়া সুযোগে পাকিস্তান লক্ষ্যে শট নিলেও দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন তিনি।

অন্যদিকে বাংলাদেশের আক্রমণেও বেশ কয়েকবার বিপদে পড়ে পাকিস্তানের রক্ষণভাগ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে রাকিব হোসেনের জোরালো শট প্রথমে ঠেকান পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বল তাঁর হাত ফসকে পোস্টে লেগে ফিরে আসে। ফলে অল্পের জন্য গোল পাওয়া হয়নি বাংলাদেশের।

ম্যাচের ৩০ মিনিটের দিকে পাকিস্তানও গোলের ভালো সুযোগ পেয়েছিল। ফাঁকায় বল পেয়ে তারিক কাজী শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। দুই দলের এমন আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

বিরতির পরও গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তবে পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। একের পর এক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না।

অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়। পাকিস্তানের আরশাদের করা গোলে এগিয়ে যায় সফরকারীরা। গোলটি হজমের পর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসে নীরবতা।

শেষ কয়েক মিনিটে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি বাংলাদেশ। নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ফলে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।

উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। সেবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি দলটি। ২১ বছর পর আবারও ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল স্বাগতিকদের সামনে। কিন্তু শেষ মুহূর্তের গোলে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]