• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ দুপুর

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে দুটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকে এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

এরপর সে ভেতরের প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে গিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

তিনি আরো জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং খুব দ্রুতই প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]