• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ দুপুর

সম্মানীর আওতায় আসা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিতগণের সাথে মতবিনিময় ‎

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারীভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ৫ মন্দিরের পুরোহিতগণের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। ‎ ‎উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে সভাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, থানার এস আই নাছরুল ইসলাম প্রমুখ।

এছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতগণ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হান ইসলাম। ‎সভায় সরকারিভাবে সম্মানীর আওতায় আসা ১৩৫ টি মসজিদের ৪০৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ৫ টি মন্দিরের ১০ জন পুরোহিত অংশগ্ৰহণ করেন। সভায় সামাজিক সকল ব্যাধিমুক্তকরণে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতগণকে এগিয়ে আসার আহবান জানানো হয়। বক্তারা বলেন, আপনাদের নেতৃত্বে মানবিক কিশোরগঞ্জ প্রতিষ্ঠিত হবে। ‎

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]