নাটোরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে পানিতে পড়ে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকার আয়চান ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার রিপন পাবনার ইসলামপুর গ্রামের বাসিন্দা। আহত চালক মাসুদকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, রংপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাকটি ব্রিজে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। প্রাথমিকভাবে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর