চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় তরুণ নুরুল আবছার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।
গত ১৭ নভেম্বর রাতে কর্ণফুলী থানার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে ভাই হয়৷
এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, নিহত নুরুল আবছার(২২) চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার মোঃ আব্দুর রহিমের পুত্র। ঘটনার প্রায় দুই মাস পূর্বে ভিকটিম নুরুল আবছারের সাথে তার স্ত্রী নাজমা আক্তার এর পারিবারিক কলহ সৃষ্টি হলে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যান। এসময় তাদের ১৪ মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ ভিকটিমের বাবা আব্দুর রহিমের জিম্মায় ছিল। পরবর্তীতে নিহত নুরুল আবছারের সাথে তার স্ত্রী নাজমা আক্তারের পারিবারিক কলহের জেরে তাদের ১৪ মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহকে অন্যত্র অজ্ঞাতনামা ব্যক্তির নিকট ২ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
জানা গেছে, ঘটনার দিন গত ১০ নভেম্বর রাত অনুমানিক ১০ টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোবাইল ফোনে কল করে ভিকটিম নুরুল আবছারকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ভিকটিম নিখোঁজ থাকেন। পরদিন গত ১১ নভেম্বর বিকাল ৫টার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা হিন্দু পাড়া এলাকায় একটি গাছের সাথে ভিকটিম নুরুল আবছারের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ভিকটিমকে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার পর নিহতের মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে ঝুলন্ত অবস্থায় ভিকটিম নুরুল আবছারের মৃতদেহ উদ্ধার করে।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় একটি মামলা করেন।
এই হত্যাকাণ্ডের পর এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হলে এসআরবি-৭, চট্টগ্রাম মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। নজরদারীর এক পর্যায়ে এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ সুমন এবং মোহাম্মদ আকাশ চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় আত্মগোপনে রয়েছে৷ এই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে এসআারবি-৭, চট্টগ্রাম আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক তদন্তে প্রাপ্ত আসামি ১। মোহাম্মদ সুমন(৩১) ২। মোহাম্মদ আকাশ (২১), উভয় পিতা-আব্দুছ ছমদ, সাং- চরলক্ষ্যা, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর