• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৩:০১ দুপুর

শেখ হাসিনাকে পুশ ইনের অপচেষ্টা রুখতে সীমান্তে পাহারার আহ্বান রাশেদের

ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে সীমান্ত দিয়ে পুশ ইনের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ অপচেষ্টা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, ‘সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলব, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশ ইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে।’

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কেবল বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘অন্য কোনো অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে (শেখ হাসিনা) ঠেলে পাঠানোর অপচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির শামিল। বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না। বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।’

আইনের বাইরে যেকোনো প্রক্রিয়াকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনো অন্যায়ের মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাল্লাহ।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]