চট্টগ্রাম নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে কান্তা শর্মা নামে এক কলেজশিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নাছিরাবাদ এলাকার নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
কান্তা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর