• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল

নেত্রকোনায় বসতবাড়িতে সবজি চাষে যুবদের প্রশিক্ষণ উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে নেত্রকোনায় বসতবাড়িতে সবজি চাষবিষয়ক ১৪ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) কার্যালয়ে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিস ফারজানা পারভীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল হোসেন এবং আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের (এআরএফবি) চেয়ারম্যান দিলওয়ার খান।

প্রশিক্ষণ কোর্সে ৩০ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন। ১৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে বসতবাড়ির আঙিনা, বাড়ির আশপাশের পতিত জমি ও অব্যবহৃত জায়গাকে কাজে লাগিয়ে কীভাবে পরিকল্পিতভাবে সবজি চাষ করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে উপপরিচালক ফারজানা পারভীন বলেন, দেশের বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। বসতবাড়িতে সবজি চাষ একটি সহজ, লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ। অল্প জায়গা ও স্বল্প পুঁজি বিনিয়োগ করে একজন যুবক নিজের পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত সবজি বিক্রি করে আয় করতে পারেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবকদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও এ কাজে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে হবে। যুবকদের উদ্যোগী ও পরিশ্রমী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তাও বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদনের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্রশিক্ষণ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়নে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) সহযোগিতা করছে। আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী যুবকেরা নিজেদের বাড়িতে সবজি চাষের উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করবেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]