• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর

প্রধানমন্ত্রীর জন্মদিনে জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করেছে জবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরপাড় ও লেকের ধারে এসব গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

কর্মসূচিতে নিম, কাঁঠাল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, আম, জাম ও লেবুসহ বিভিন্ন প্রজাতির মোট ৬২টি গাছ রোপণ করা হয়।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আমরা ব্যতিক্রমী এই কর্মসূচি হাতে নিয়েছি। শুধু জন্মদিন উদ্‌যাপন নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা চাই, আমাদের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হোক এবং সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হোক।’

জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহরিয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং তাঁর ৬২তম জন্মদিন উপলক্ষে আজ আমরা ৬২টি বৃক্ষরোপণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জবি ছাত্রদল দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]