• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর

বরগুনায় স্মরণকালের বৃহৎ মাদকবিরোধী মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদক ব্যবসা ও বিস্তারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের অন্যতম বৃহৎ মাদকবিরোধী মানববন্ধন। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বরগুনার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে আয়োজিত এ মানববন্ধনে অর্ধশতাধিক মাদরাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ক্রোক, ডি.কে.পি. রোড, বটতলা, ব্যাংক কলোনি, সদর রোড, বিসিক শিল্পনগরী ও টাউন হলসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি এক বৃহৎ সামাজিক প্রতিবাদে রূপ নেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—দারুত তাকওয়া মডেল মাদরাসা, বাবে জান্নাত মাদরাসা, আল ফালাহ মাদরাসা, বাবে সুন্নাত মাদরাসা, দারুস সুফফা মাদরাসা, জান্নাতুল বাকী মাদরাসা, মারকাযুল মডেল উম্মাহ মাদরাসা, ক্রোক মোল্লাবাড়ি নূরানী হাফিজি মাদরাসা, দারুল এহসান একাডেমি, ইলমুল কোরআন একাডেমি, জান্নাতুল ফেরদাউস নূরানী হাফেজি মাদরাসা, মিসবাহুন নাজাত মডেল মাদরাসা, মাদ্রাসাতুর রহমান ইন্টারন্যাশনাল, মক্কী নূরানী মাদরাসা, আবু বক্কর মডেল মাদরাসা, দারুল হিকমাহ মাদরাসা, তাহফিজুল কোরআন মাদরাসা, নুরুল কোরআন হাফেজী মাদরাসা, মাদ্রাসাতুল হিকমাহ লি তাহফিজুল কোরআন, ইসলামিয়া মাদরাসা, দারুল আরকাম মাদরাসা ও গলাচিপা হাফিজি মাদরাসাসহ ফাউন্ডেশনের আওতাভুক্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠান।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।

বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। আজকের এই বৃহৎ মানববন্ধনে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রমাণ করে, বরগুনার মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী এ সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে চাই।”

ফাউন্ডেশনের সেক্রেটারি ও দারুত তাকওয়া মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মিয়াজী বলেন, “আজকের এই মানববন্ধন মাদকের বিরুদ্ধে বরগুনার সচেতন মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ। শিক্ষার আলো, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত বরগুনা গড়তে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ ওবায়দুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ মুফতি জামাল উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা রেদওয়ান হোসাইনসহ বিভিন্ন জেলা নেতৃবৃন্দ। পরিশেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]