• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ দুপুর

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার

ছবি: সংগৃহীত

কানাডা ও সৌদি আরব থেকে এমওপি ও ইউরিয়া সার আমদানি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া কেনার তিনটি প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৫৪৩ কোটি ৪ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় মোট চারটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ পেয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে নবম লটে ৪০ হাজার টন (±১০ শতাংশ) এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১১তম লটে ৪০ হাজার টন (±১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।

তৃতীয় প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ইউরিয়া সার কেনার কথা রয়েছে। তবে সরবরাহের পরিমাণ, দাম ও ব্যয়ের বিস্তারিত তথ্য দেওয়া কপিতে উল্লেখ নেই।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]