• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:৫৪ বিকাল

ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন ডাঃ আসমাউল ইকবাল মৃদুলের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভি আহমেদ। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান প্রমুখ। বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বক্তাদের আলোচনায় উঠে আসে, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বর্তমানে এই খাত রপ্তানিমুখী শিল্পে পরিণত হওয়ার অপার সম্ভাবনা তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন এবং সঠিক ভ্যাকসিন ও চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, প্রাণিসম্পদ খাত শুধু আমাদের পুষ্টির চাহিদা মেটায় না, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখছে। সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা কাজে লাগিয়ে স্থানীয় খামারিরা আরও এগিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সফল খামারি ও উদ্যোক্তা, বিভিন্ন ওষুধ ও ফিড কোম্পানির প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সোহাগী ইউনিয়নের 'সৈয়দ ভাকুরি ডাঃ শেখ আঃ হালিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়' স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়। এ সময় এতিম শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে ডিম খাওয়ানো হয় এবং শিশুদের মাঝে কেরাত, আজান, কোরআন তেলাওয়াত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]