ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে এই পরীক্ষা হয়।
পরীক্ষায় ২ হাজার ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮২৮ জন অংশ নেন। যা মোট আবেদনকারীর ৯১ শতাংশ। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, পরীক্ষায় প্রায় ৯১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর