নাটোরে বিদেশি মদ ও ইয়াবাসহ দু'জনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কসিম উদ্দিনের ছেলে সোহেল রানা ও একই উপজেলার পারচোকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমিন উদ্দিন।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময়, ৪০ বোতল বিদেশি মদসহ বাসযাত্রী সোহেল রানা এবং ২০০ পিস ইয়াবাসহ আমিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর