• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:১৩ রাত

তাহিরপুরে মাহরাম নদীতে অবৈধ বালু উত্তোলন আটক দুই

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী শাখা মাহরাম নদীর উৎস মুখ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করার সময় দুই যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু ও থানা ওসি আমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উত্তর বদল ইউনিয়নের মাহরাম নদীর উৎস মুখ ডিপচর নামক স্থান থেকে তাদের কে আটক করে।

আটককৃতরা হলো,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বালিগাও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশিক মিয়া(২৫) ও একেই গ্রামের চানঁ মিয়ার ছেলে আক্তার মিয়া(২৫)।

‎পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বিকালে আটককৃত দুই যুবককে ‎বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিনো রাতে দীর্ঘদিন ধরেই মাহরাম নদীর উৎস মুখ ডিপচর নামক এলাকা থেকে অবৈধভাবে কোয়ারী করে বালু উত্তোলন করে বিক্রি করছে পুরানঘাট ডিপচর গ্রামের ময়না মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪২) তার ভাই আফিকুল(২৮), একই গ্রামের, চাঁন মিয়ার ছেলে মুনছুর আলাম(৩৫), জজ মিয়ার ছেলে রতন মিয়া(২৬), তার ভাই ইসাক মিয়া(২৪), আব্দুল বারিকের ছেলে হাক মিয়া(৫০), মাহরাম গ্রামের কিতাব আলীর ছেলে আশিক নুর(৩৮), পুরাঘাট ফকির পাড়া গ্রামের ফরিদ মিয়া(৩০), মানিগাঁও উত্তর পাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নজির হোসেন (২৮) গুটিলা শাহির উদ্দিনের ছেলে সজাফর আলী(৫৫) একই গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে হানিফ মিয়া(২৮)সহ প্রায় ১৫ জনের একটি বালু খেকো সিন্ডিকেট চক্র। এই চক্রটি গুটিলা ইউনিয়ন পরিষদের পিচনে মাহরাম নদীর ডিপচড় এলাকা থেকে দীর্ঘ ২ মাস ধরে রাতের আধাঁরে পিকআপ ভ্যানে এবং দিনে অটোরিকশা বুঝাই করে অবৈধভাবে হাজার হাজার ঘনফুট বালু।

দুই যুবক আটক ও কারাদণ্ডের সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু জানান,জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]