• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ রাত

যারা স্পিড ব্রেকার হবে তাদের মানুষ ক্ষমা করবে না: পুতুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার পথে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার পথে যারা স্পিড ব্রেকার হয়ে কাজ করবে তাদের বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশের হিন্দু-মুসলিমকোনো ভেদাভেদ থাকবে না। সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না। প্রত্যেকের পরিচয় হবে বাংলাদেশী হিসেবে।

সোমবার (০২ জানুয়ারি) রাতে লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, একটি রাষ্ট্র,একটি সরকার জনগণের জন্য যত ধরনের অধিকার তার নাগরিককে দিতে পারে তার সবগুলো অধিকার বিএনপি নিশ্চিত করবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো দল বা আদর্শ দেখে চাকরি দেওয়া হবে না। প্রতিটি পরিবারের ছেলে মেয়েদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে।

পুতুল আরও বলেন, লালপুর-বাগাতিপাড়ায় ধানের শীষের জোয়ার ঠেকানোর জন্য যারা চেষ্টা করছেন দুঃখের বিষয় তারা ধানের শীষের ছায়াতলে এতদিন থেকেছেন। দলের সাথে যারা বেইমানি করছে আয়নার সামনে দাড়িয়ে তারা নিজের বিবেককে উত্তর দিতে পারবেন না।

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, নারীকে নিয়ে লালপুর বাগাতিপাড়ায় যে কুরুচিপূর্ণ বক্তব্য করা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য যদি কাউকে নিয়ে করা হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

দেড় দশকে বিএনপির প্রস্তুতির কথা উল্লেখ করে পুতুল আরও বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর দশায় কোন কোন কাজ করা যায় সেগুলো নিয়ে গবেষণা করে আমরা ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেয়েছি। মানুষকে বলেছি, যেদিন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ঠিক তার পরদিন থেকে এই ৩১ দফা বাস্তবায়নের কাজে নামবে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু প্রমুখ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]