• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

খাগড়াছড়িতে ৪০০ কোটি টাকার ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর উন্মোচন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পার্বত্য চট্টগ্রামের শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো এক নতুন মাইলফলক। খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় চট্টগ্রাম বিভাগের একমাত্র সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই প্রতিষ্ঠানের ৫টি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

​শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এই মেগা প্রকল্পে রয়েছে ১০ তলাবিশিষ্ট ৩টি আধুনিক একাডেমিক ভবন এবং ৬ তলাবিশিষ্ট ২টি পৃথক ছাত্র ও ছাত্রী নিবাস। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দেশের চার বিভাগে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের জন্য এই কলেজটি খাগড়াছড়িতে স্থাপন করা হচ্ছে।

​ভিত্তিপ্রস্তর উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, 'পার্বত্য জনপদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল প্রকৌশল শিক্ষার একটি মানসম্মত প্রতিষ্ঠান। এই ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রাবাস চালুর মাধ্যমে পাহাড়ি-বাঙালি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হবে। দুর্গম এলাকার সন্তানরা এখন নিজ ভূমিতেই বিশ্বমানের প্রকৌশল শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।:

​বর্তমান সরকারের জনবান্ধব উন্নয়ন কাঠামোর চিত্র তুলে ধরে তিনি আরও যুক্ত করেন, 'সরকার দেশের প্রতিটি অঞ্চলের সুষম ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। খাগড়াছড়িতে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাও আমরা জাতীয় সংসদে উপস্থাপন করেছি, যা বর্তমানে সক্রিয় বিবেচনায় রয়েছে। বিমানবন্দর চালু হলে খাগড়াছড়ি ও রাঙামাটির যাতায়াত ব্যবস্থায় গতি আসবে, পর্যটন খাতের অভূতপূর্ব বিকাশ ঘটবে এবং স্থানীয় হাজার হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে করে গোটা পার্বত্য অঞ্চলের অর্থনীতির চিত্র পুরোপুরি বদলে যাবে।'

​অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ​এর আগে, মধ্যাহ্নে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]