• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ বিকাল

যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।

​গ্রেপ্তারকৃতরা হলেন— হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তার সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার কথা বলে চালক শাখাওয়াত হোসেনের অটোভ্যানটি ভাড়া নেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে একটি নির্জন এলাকায় পৌঁছালে হাবিল লোহার শাবল দিয়ে শাখাওয়াতের মাথায় সজোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে ভিকটিমের গামছা দিয়ে রক্তের দাগ মুছে সেটি ও ব্যবহৃত শাবলটি ব্রিজের নিচে ফেলে ভ্যানটি নিয়ে সটকে পড়েন। পরবর্তীতে চক্রের অপর সদস্য আনোয়ারের সহায়তায় ছিনতাইকৃত ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

​এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে ডিবি। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

​জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]