• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৪ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০১ দুপুর

তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বিএ-১১৫২১ ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিনের নেতৃত্বে ৩ ই বেঙ্গল, দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল তিতাস উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মানিককান্দি গ্রামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ দুইজন আসামিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—আটক এসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের সাবেক চেয়ারম্যান আবু মোল্লার ছেলে ও একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে আব্দুল হাসান।

স্থানীয় সূত্র জানায়, এসহাক মোল্লা জুয়েল এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছিলেন। তবে কী কারণে এবং কোন প্রেক্ষাপটে তিনি অস্ত্র বহন করছিলেন—সে বিষয়ে তদন্ত চলছে।

সেনাবাহিনী সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।অভিযানকালে আসামিদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং মোট ১০টি মোবাইল ফোন (এর মধ্যে পাঁচটি নষ্ট) উদ্ধার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]