• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪১ দুপুর

খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতিতে আনসার-ভিডিপির প্রস্তুতিমূলক সমাবেশ ও ব্রিফিং

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনী প্রস্তুতি জোরদারে প্রস্তুতিমূলক সমাবেশ এবং ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র চেঙ্গীতে খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান'র সার্বিক সহযোগিতায় খাগড়াছড়ি জেলার ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা সরাসরি এ সমাবেশে অংশ নেয় এবং বাকি উপজেলাগুলো ভার্চুয়ালি যুক্ত হয়। এছাড়া রাঙামাটি ও বান্দরবান জেলা থেকেও আনসার ও ভিডিপি সদস্যরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, চট্টগ্রাম আনসার ব্যাটালিয়ন (৩১ বিএন) এর পরিচালক মুনমুন সুলতানা, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) এর পরিচালক মো. আম্মার হোসেন এবং খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষা, নিরপেক্ষতা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]