• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৪ দুপুর

ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সাময়িক ভোট বন্ধ

ফাইল ফটো

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর পৌনে ১টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত ছিল।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, একদল দুষ্কৃতকারী হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কিছু ব্যক্তি কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করে পুনরায় ভোটগ্রহণ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]